প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ৭:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া পৌরসভার চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউএনও

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

‎কচুয়া পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন,পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী ।

মঙ্গলবার বিকেলে পৌরসভার সুবিদপুর, কুটিয়া লক্ষীপুর ও করইশ গ্রামের চলমান রাস্তা সংস্কারের কাজ, ড্রেন ও সরকারি অবকাঠামোর নির্মাণ কাজ ঘুরে দেখেন। সড়কের বিভিন্ন অংশের চলমান কাজের মান, গতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
‎

পরিদর্শনকালে ইউএনও ইউএনও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
‎

এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন , কার্য সহকারী ইউসুফ ভুইঁয়া, ইঞ্জিনিয়ার শাকিল মুন্সীসহ ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,উন্নয়নকাজে কোনো প্রকার অনিয়ম কিংবা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। ইউএনও আরও বলেন, ‘‘জনগণের টাকায় হচ্ছে এই উন্নয়ন। কাজ ভালো না হলে কোনো বিল দেওয়া হবে না।

স্থানীয়রা ইউএনওর এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন এবং এতে উন্নয়ন কাজে গতি ও মান বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন