প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ১১:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য প্রতিভা! নয় বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে নজির গড়েছে হাজীগঞ্জের নুর জামিল

অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামে জন্ম নেওয়া ৯ বছরের শিশু নুর জামিল হোসাইন আজ পুরো এলাকায় আনন্দের জোয়ার বইয়ে দিয়েছেন। মাত্র নয় বছর বয়সেই সম্পন্ন করেছেন পবিত্র কোরআনের হিফজ—যা তার পরিবার, শিক্ষক ও পুরো এলাকার জন্য এক অপার গর্ব ও আশীর্বাদের উপলক্ষ।

নাজির আহমেদ কোম্পানির আদরের সন্তান নুর জামিল বর্তমানে অধ্যয়নরত রয়েছেন হাজীগঞ্জ রওজাতুল উলূম মাদ্রাসায়। অল্প বয়সেই কোরআন হাফেজ হওয়ার এই বিরল অর্জন তাকে এলাকার চোখের মণি বানিয়ে দিয়েছে। তার মেধা, নিষ্ঠা এবং আল্লাহর রহমত সব মিলিয়ে এই ছোট্ট হাফেজের সাফল্য যেন অনেক বড়দের জন্যও অনুপ্রেরণা।

ছেলের অর্জনে আবেগাপ্লুত বাবা নাজির আহমেদ কোম্পানি নিজের ফেসবুক পেজে এক হৃদয়ছোঁয়া স্ট্যাটাস দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি জানান, “সন্তান বাবা-মায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। আমার বাবা নুর মোহাম্মদের নামের প্রতি শ্রদ্ধা রেখে ছেলের নাম রেখেছি নুর জামিল হোসাইন।”

তিনি আরও দোয়া চেয়ে বলেন, “আল্লাহ তায়ালা যেন আমার ছেলেকে দ্বীনের খেদমতে নিয়োজিত একজন খাঁটি আলেম হিসেবে গড়ে তোলেন। তার জীবনের প্রতিটি দিন যেন হয় বরকতময়।”

নুর জামিলের এই সাফল্যে পরিবার-পরিজন, মাদ্রাসার শিক্ষক, এলাকাবাসীসহ সকলেই তাকে অভিনন্দন ও দোয়া জানাচ্ছেন।
মাত্র ৯ বছরে হাফেজ হওয়া এই শিশুর পথচলা যেন আরও আলো ছড়ায় এমনটাই প্রত্যাশা সবার।

আল্লাহ তায়ালা নুর জামিল হোসাইনকে দ্বীনের পথে অটল রাখুন, আমিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন