বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়ার আয়োজন।
বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) ইউনিয়নের পশ্চিম লোধেরগাঁও বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজের পর উক্ত দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব খলিলুর রহমান।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ ছাত্তার বেপারী, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ তালুকদার, অলিউল্লাহ গাজী, কাসিম গাজী, ওয়ার্ড যুবদল নেতা বিল্লাল পাটওয়ারী, ইউসুফ মিজি, জাফর গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সাবেক দপ্তর সম্পাদক শাকিল গাজী, ছাত্রদল নেতা সজিব পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও মুসল্লীগণ।
উল্লেখ, গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। তার চেস্টে (বুকে) ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে। এবারের অসুস্থতার আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

মাসুদ হোসেন