প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ । ৮:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছারছীনার পীর সাহেব থেকে দোয়া নিলেন মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ ছারছীনার পীর সাহেবের সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন।

শনিবার সকালে ছারছীনা দরবার শরীফে ইছালে ছাওয়াব মাহফিলে আমীরে হিযবুল্লাহ হযরত পীর সাহেব কেবলার সাথে তিনি সাক্ষাৎ করেন।

এ সময় তিনি পীর সাহেবকে বলেন, আমি চাঁদপুর-৩ আসন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করবো।

আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেনো কামিয়াব করেন। দ্বীনের একজন দাঈ হিসেবে এবং সমাজের খাদেম হিসেবে আল্লাহ পাক যেনো কবুল করেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ তথা সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় যেনো ভূমিকা রাখতে পারি। পীর সাহেব তখন খুশি হয়ে দোয়া করেন।

আহসান উল্লাহর সাথে ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর পৌর কমিটির সভাপতি মাওলানা আব্দুর রউফ খান করিম, চাঁদপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজী ও হাইমচরের হারুনুর রশিদ পাটওয়ারী।

উল্লেখ্য, তিনদিনব্যাপী  ছারছীনার এই মাহফিলে অংশ নিতে ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় দুই সহস্রাধিক মুসল্লি নিয়ে এমভি জামাল লঞ্চ রিজার্ভ ছারছীনার উদ্দেশ্যে যায়। মুসল্লিদের সাথে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহও ছারছীনা শরীফ যান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন