প্রকাশের সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১ । ৩:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আ.লীগ প্রার্থীসহ  ২ চেয়ারম্যান প্রার্থী বৈধতা পেল

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।

সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার রেজাউল করীমের পক্ষে চাঁদপুর বারের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব, মতলব উত্তর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, ঢাকা হাইকোর্টের ব্যারিস্টার সাখাওয়াত চৌধুরী, এজিপি এডভোকেট রেবেকা সুলতানা লিপি, এপিপি এডভোকেট জসিম উদ্দিন’সহ আরো অনেক বিজ্ঞ আইনজীবী, চাঁদপুর নির্বাচন কমিশনের সকল প্রশাসনের উপস্থতিতে শুনানি শুরু হয়।

সোমবার বিকাল সাড়ে তিনটায় আধা ঘন্টার শুনানি শেষে সরকারি সকল নির্বাচনী বিধিমালা পর্যালোচনা করে ইঞ্জিনিয়ার রেজাউল করিমের নৌকার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন চাঁদপুর নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন