প্রকাশের সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নানা আয়োজনের মধ্য দিয়ে চর্যাপদ সাহিত্য একাডেমির ভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ডাকাতিয়ার তীরে উন্মুক্ত পরিবেশে ‘মাতৃভাষা ও সমকালীন প্রেক্ষাপট’ বিষয়ের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় সদস্য প্রয়াত উপমহাদেশের তিন কিংবদন্তি সংগীতশিল্পী যথাক্রমে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকপ্রস্তাব আনা হয়।

আলোচনাপর্ব শেষে বেদেপল্লির শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও চিপস্ বিতরণ করা হয়। পালন করা হয় বই উপহার কর্মসূচি।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপমহাপরিচালক নন্দিতা দাস, পরিচালক শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, সদস্য কামরুন্নাহার বিউটি ও কবি সজীব মোহাম্মদ আরিফ।

সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী নন্দিতা দাস, কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আছিয়া আক্তার মিথিলা।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নির্বাহী সদস্য শ্রাবণী মীম, সাংস্কৃতিকর্মী খুশিদা আক্তার, জান্নাত আক্তার আমেনা, খাদিজা আক্তার ও সারমিন আক্তার প্রমুখ।

ভাষাশহীদদের সম্মানে সান্ধ্যকালীন নৌভ্রমণের মধ্য দিয়ে অন্ষ্ঠুানের সফল সমাপ্তি ঘটে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন