প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ১০:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দিবস উদযাপনে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি : ইউএনও নাজিয়া হোসেন

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর-২৫)  বেলা ১১টায় শাহালরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে  এটি  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,শাহরাস্তি  উপজেলা নির্বাহী অফিসার  ও বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।

তিনি বলেন,১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন। এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় ও শৃঙ্খলাপূর্ণভাবে উদযাপন করা আমাদের সবার দায়িত্ব।

উপজেলা প্রশাসন ইতোমধ্যে কর্মসূচির খসড়া প্রণয়ন করেছে। সংশ্লিষ্ট সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। প্রতিটি অনুষ্ঠানেই মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা হবে।দিবস দু’টির অনুষ্ঠান যেন সুন্দর, নিরাপদ ও অংশগ্রহণমূলক হয়—এ জন্য সকল বিভাগকে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে আমি বিশ্বাস করি। শাহরাস্তিবাসীকে সঙ্গে নিয়ে বিজয়ের আনন্দ ও বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধানত মুহূর্তগুলো মর্যাদার সঙ্গে পালন করতে প্রশাসন পূর্ণ প্রস্তুত রয়েছে।

সভায় সরকারি নীতিমালার আলোকে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ, দায়িত্ব বণ্টন, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সবাই কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময়  সভায় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম বার,মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.মিজানুর রহমান, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সারোয়ার আলম, উপজেলা প্রকৌশলী মাইনুল হোসেন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাকসুদ আলম,শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী,শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান ,প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মো. মাসুদ রানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আলম,মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল সাদাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমান,পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ নিজাম উদ্দিন সাম্স,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেজবাহ উদ্দিন,  দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু হাসান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশ্রাফ, উপজেলা আইসিটি অফিসার  মোহাম্মদ শাহজাহান,উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোতালেব খান, চিতোষী পশ্চিম ইউপির চেয়ারম্যান মোঃ জুবায়েদ কবির বাহাদুর,মেহের দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, রায়শ্রী দক্ষিণ ইউপির চেয়ারম্যান ডা. মোঃ আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন মুসু,এছাড়াও মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় পতাকা উত্তোলন, প্রার্থনা, শহিদদের স্মরণে বিশেষ দোয়া, আলোচনা সভা, র‌্যালি, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন