প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ৮:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে মেঘনা নদীর পাড়ে রিভার ভিউ নির্মান করে দেয়া হবে : জামায়াত এমপি প্রার্থী শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেন। তিনি হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

দিনের শুরুতে চরভৈরবীর সাবু মাস্টারের মোড় থেকে গণসংযোগ শুরু করে ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথসভায় অংশ নেন তিনি।

পথসভায় অ্যাড. শাহজাহান মিয়া বলেন- “মানুষের শান্তি, ন্যায়বিচার ও পরিবর্তনের স্বপ্ন পূরণে আমরা কাজ করছি। জনগণের অধিকার নিশ্চিত করতে  আমরা কাজ করছি। হাইমচরে মেঘনা নদীর পাড়ে রিভার ভিউ নির্মান করে জনগনের চলাচলের সূযোগ সৃস্টি,  লন্চঘাটে পল্টুন স্থাপন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা তুলে ধরেন এমপি প্রার্থী। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনসাফ  ও কল্যাণমূলক রাস্ট্র গঠনের কাজ সফল করার আহবান জানান।

গণসংযোগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা জামায়াতের সাবকে আমীর মাওলানা আবদুল হক, উপজেলা সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার, সহকারী সেক্রেটারি মোঃ সাইফুর রহমান আশরাফী, ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল মান্নান, সেক্রেটারি আহমদ আলী, সহকারী সেক্রেটারি মুসলিম উদ্দিন, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন