প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ১১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মিজানুর রহমান আজহারীর নাম ব্যবহার করে ভুয়া মাহফিল প্রচারণা, সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় দেশের কয়েকজন পরিচিত আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে। ওই তালিকায় একজন সম্মানিত আলেমের নামও যুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, আয়োজক পক্ষ অনুমতি ছাড়াই আলেমদের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ও স্থানীয় বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাচ্ছে এবং এই নাম ব্যবহার করেই বিভিন্ন স্থান থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। বিষয়টি সুস্পষ্ট প্রতারণা ও মিথ্যাচার বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট আলেম।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন— এই তথাকথিত মাহফিল বা আয়োজকদের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। বরং বর্তমানে তিনি নিজ দেশেই উন্মুক্ত মাঠে সকল তাফসির মাহফিল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সকলের জ্ঞাতার্থে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রতারণা এড়াতে যেকোনো আলেমের মাহফিল সংক্রান্ত প্রচারণা এবং তথ্য যাচাই করে নেওয়ার জন্য সবাই যেন সচেতন থাকেন।

পরিশেষে তিনি দোয়া কামনা করে বলেন, “আল্লাহ তাআলা সবাইকে সত্যে অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন