প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ । ১:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়ায় ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়।

২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোতাছেম বিল্যাহ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া পৌরসভার পক্ষে পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার আ: মবিন ও ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভূমি প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভুমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির পক্ষে সভাপতি জাকির হোসেন বাটা ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কচুয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি মানিক ভৌমিক, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি, পৌর আওয়ামী লীগের পক্ষে সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীন, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ছাত্রলীগের পক্ষে আহবায়ক সালাউদ্দীন সরকার ও সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দীন, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের পক্ষে সভাপতি ওমর ফারুক সাইম, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষে স্টেশন অফিসার, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে শিক্ষকবৃন্দ, কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের পক্ষে অধ্যক্ষ আমির হোসেন মজুমদার প্রমূখ।

এদিকে সকালে সূর্যোদয়ের সাথে সাথে ভাষা শহীদদের স্মরনে সকল সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।

সোমবার সকাল ১১টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অমর শহীদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি রাকিবুল হাসান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধণ দেব, সাধরাণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন প্রমূখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এদিন সকল মসজিদ, মন্দিরে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে নিজ নিজ ব্যবস্থাপনায় স্ব-স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন