প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দেশের মানুষ ভোটের মাধ্যমে এবার ইসলামকে বিজয় করবে : শেখ জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর শহরের ১১নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন ব্যাপক গণসংযোগ করেন।
(৬ ডিসেম্বর) শনিবার সকালে থেকে চাঁদপুর শহরের ১১নং ওয়ার্ড মধ্য ইচলি, ঢালীরঘাট, ইচলিঘাট ও গুনরাজদী সহ বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ করেন তিনি। এর পূর্বে তিনি ওয়ার্ড ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠনের দায়িত্বশীল ও মহল্লা কমিটি সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন।
মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। সাধারণ মানুষও চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। কিন্তু যারা এতদিন প্রয়োজনীয় সংস্কার বাদ দিয়ে নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুলেছে, আজ তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে পারবেনা। দেশের মানুষ ভোটের মাধ্যমে ইসলামকে বিজয় করবে।
তিনি বলেন, সারাদেশে ইসলামপন্থীদের বিজয় শুরু হয়েছে। মানুষ আর দুর্নীতিবাজ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। ব্যালটের মাধ্যমে মানুষ দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের জবাব দিবে। আমরা যেখানেই যাচ্ছি, মানুষ পরিবর্তনের কথা বলছে। বিগত দিনে যারা রাষ্ট্র শাসন করেছে তারা ব্যর্থ হয়েছে। তাই পুরনো কাউকে আর নতুনভাবে ক্ষমতায় দেখতে চায় না মানুষ।
তিনি বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। দুর্নীতি দুঃশাসন রুখতে ইসলামকেই ক্ষমতায় আনবে। দেশের ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সচেতন মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, আজ আমরা ইসলাম মনা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দুর্নীতি আর চাঁদাবাজদের বিরুদ্ধে এবার বিজয় হবে হাতপাখার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের সাবেক জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ বেলাল, সাবেক সহ অর্থ সম্পাদক আসাদুল্লাহ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী মোহাম্মদ শরিফ মৃধা, জেলা ইসলামী আন্দোলনের সদস্য মাওলানা আক্তার হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, সংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইন, পৌর ১১নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি সোহেল মজুমদার, সেক্রেটারী মোহাম্মদ আল আমিন প্রমূখ।
এছাড়াও ইসলামী আন্দোলনের ওয়ার্ড ও মহল্লা কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন