প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ । ৫:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পরিচ্ছন্নতা পক্ষ উপলক্ষে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি
“পরিচ্ছন্ন পৌরসভা, সুস্থ নাগরিক জীবন” এই শ্লোগান নিয়ে পরিচ্ছন্নতা পক্ষ (৮-২২ ডিসেম্বর, ২০২৫) উপলক্ষে নাগরিক সমাবেশ করেছে সুনামগঞ্জ পৌরসভা। জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সোমবার দুপুরে এ সমাবেশ চলে।
পৌরসভার হিসাবরক্ষক সন্তোষ কুমার দাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
পৌরসভা প্রশাসক মো. মতিউর রহমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রশাসক মো. মতিউর রহমান খান। উন্মুক্ত আলোচনা পর্বে মতামত ও পরামর্শ তুলে ধরেন নাগরিকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধানগন, গণমাধ্যমকর্মী ও রেস্টুরেন্ট মালিকগন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতা পক্ষ প্রচারণায় বিশাল র্যারী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
উল্লেখ্য, ১৯১৯ সালে গঠিত সুনামগঞ্জ পৌরসভা ৩২ দশমিক ১৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গঠিত। ক্লিন সুনামগঞ্জ হিসেবে গড়ে তুলতে কাজ করছে পৌরসভা কর্তৃপক্ষ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন