প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ১২:৩১ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা ফাহাদ গুরুতর আহত, গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে কিশোর গ্যাংয়ের হামলায় সূচিপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবরাব ফাহাদ (৩৫) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫ ) সন্ধ্যায় সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শোরশাক বাজার এলাকায় রাস্তা ক্লিয়ার করতে বলায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ফাহাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মূলত সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের অধিকাংশ সদস্য আওয়ামী লীগের পরিবারের সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতার গোপন মদদে পরিচালিত হচ্ছে তারা ।
স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালে মাদকসহ গ্রেপ্তার হওয়া ২ জন ছাত্রলীগ নেতার ছত্রছায়ায় এই কিশোর গ্যাংটি গড়ে ওঠে। এ ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতার নামও পুলিশের কাছে এসেছে। এই ঘটনা প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার এস আই মোহাম্মদ আল আমিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় এবং  সেখান থেকে উপজেলার কেশরাঙ্গা গ্রামের অভিযুক্ত  রায়হান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করে ।
পুলিশ এ ঘটনার মূল গডফাদারসহ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
একই সঙ্গে শাহরাস্তি উপজেলা যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ অপরাধীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন