চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আগামী ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি., বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন –২০২৫।
শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটি বিকাল ৩টা থেকে পৌর শহরের নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতনামা ক্বারীগণ পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত পরিবেশন করবেন।
অংশগ্রহণকারী আন্তর্জাতিক ক্বারীগণের মধ্যে রয়েছেন—শায়েখ ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি (মিশর), শায়েখ ক্বারী রেজাঈ আইয়ুব (তানজানিয়া), শায়েখ ক্বারী ফারদান আদম (আফ্রিকা), শায়েখ ক্বারী আব্দুল বাসেত আসলাম (পাকিস্তান) এবং শায়েখ হাফেজ মাওলানা ক্বারী এমদাদ উল্যাহ (বাংলাদেশ)।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করবেন আলহাজ্ব হযরত মাওলানা হোসাইন আহমাদ সাহেব, মোহতামিম, জামিয়া ইসলামিয়া আরাবিয়া খেড়িহর মাদরাসা, শাহরাস্তি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—আলহাজ্ব ইঞ্জিনিয়ার মমিনুল হক, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা সাবেক সভাপতি এবং চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে—আবু ইউসুফ রুপন, পরিচালক, ফ্লোরা কার্পেট বিডি লি. ও সহ-সভাপতি, শাহরাস্তি উপজেলা বিএনপি,মো. ইকবাল হোসেন, ফখরুল ইসলাম বিলাস, সভাপতি, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি, মো. আলী আজগর মিয়াজীসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন— আয়েত আলী ভূঁইয়া, সভাপতি, শাহরাস্তি উপজেলা বিএনপি।এবং আহ্বায়ক হিসেবে রয়েছেন—শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী।
উক্ত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সফল করার লক্ষ্যে সকল মুসলিম জাহানের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন—হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন, সভাপতি, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা, শাহরাস্তি;হাফেজ মাওলানা ফারুক আহমাদ, সাধারণ সম্পাদক;
এবং শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক।
আয়োজক কমিটি জানায়, সম্মেলনে সকল শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থেকে কোরআনের সুমধুর তেলাওয়াত উপভোগ ও দোয়ায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।যাতায়াত সুবিধা:শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থেকে কালীবাড়ী বাজার,পানিয়ালা থেকে কালীবাড়ী বাজার এবংচিতোষী বাজার থেকে খিলা বাজার হয়ে কালীবাড়ী বাজারে আসার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে আয়োজক কমিটি।

মোঃ মাসুদ রানা