প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ১১:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে শীতার্ত মানুষের পাশে সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জে শীতের তীব্রতা বাড়তে শুরু করতেই ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন। সোমবার রাত ১০টার দিকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকা পথশিশু, ভবঘুরে ও ছিন্নমূল মানুষদের হাতে কম্বল তুলে দিয়েছেন সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা।

রাতের অন্ধকারে স্টেশনের প্ল্যাটফর্মে শীতের কাঁপুনি থামাতে যখন কেউ নেই, তখনই সেখানে পৌঁছে যায় তরুণদের এই দল। একজনের পর একজন জেগে ওঠে, হাতে পায় উষ্ণ কম্বল। কারও মুখে স্বস্তি, কারও চোখে অজানা বিস্ময়, মানুষ মানুষের জন্য এই দৃশ্য যেন কিছুটা আলো ফেলে শীতের রাতেও।

সংগঠনের সদস্যরা জানান, স্টেশন ছাড়াও উপজেলার বিভিন্ন বস্তিতে থাকা নারী, পুরুষ ও বয়স্কদের কাছেও কম্বল পৌঁছে দেওয়া হয়েছে। শীতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার যেসব মানুষ, তাদের অগ্রাধিকার দিয়েই এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোস্তফা কামাল সুমন ও সাইফুল ইসলাম মীর, প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, প্রতিষ্ঠাতা জাবেদ পাটোয়ারী, সভাপতি মো. সাকিব মুন্সী, সাধারণ সম্পাদক রাকিব হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুর আলম পাটুয়ারী, দপ্তর সম্পাদক অনিক মুন্সী এবং সদস্য মতিউর রহমান, জয় রায় ও রায়হান হোসেন।

সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই বিনামূল্যে রক্তদান, খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, দুর্যোগকালীন ত্রাণসহ নানা সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

সংগঠনটির এক সদস্যের ভাষায়, “শীতে গরম পোশাক হয়তো বড় সহায়তা নয়, কিন্তু কারও রাতটা একটু সহনীয় করে তুলতে পারলে—এটাই আমাদের আনন্দ।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন