প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ১০:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিগত নির্বাচনে ৪ কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি : মাও. বিল্লাল হোসেন মিয়াজী

এস. এম ইকবাল
ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট বাজার বালুর মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তবে তার আগে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। বিগত নির্বাচনে দেশের সাধারণ জনগণ, বিশেষ করে প্রায় ৪ কোটি তরুণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউনুছ হেলাল বলেন, আসন্ন নির্বাচনে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, চাঁদপুর শহরের জামায়াত ইসলামী সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা সাখার সদস্য ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আমীর মাওলানা সাখাওয়াত হোসেন।
সমাবেশে এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা একটি ন্যায়ভিত্তিক সমাজ ও সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্য সংগঠিত আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন