চাঁদপুরের কচুয়া উপজেলার দরবেশঞ্জ ও ডুমুড়িয়া সড়কের বক্স কালভার্ট ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যান ও জনসাধারণের চলাচল। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। কালভার্ট ভেঙে যাওয়ায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এখন কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত বক্স কালভার্টটি মেরামত ও পুনর্নির্মাণ করে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করা হোক।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া