প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ । ৯:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডি ইউনিয়নের উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সদর-হাইমচর জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারী জননেতা অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার এশার নামাযের পর সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সংগঠনের জনশক্তির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। তিনি বলেন, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতা থেকে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শীতের শুরুতেই দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট বেড়ে যায়। বিশেষ করে যারা দিনমজুর, প্রবীণ, নারী ও শিশু তাদের জন্য শীত অনেক সময় দুর্ভোগে রূপ নেয়। আমাদের সমাজে যারা সামর্থ্যবান, তাদের উচিত প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণ আমাদের বার্ষিক সামাজিক সেবামূলক কার্যক্রমের একটি অংশ মাত্র। মানবিক দায়বদ্ধতার কারণে আমরা চেষ্টা করি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে কিছু করতে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ বা প্রাকৃতিক কষ্টে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন,সমাজকে এগিয়ে নিতে হলে শুধু রাজনৈতিক নয়, মানবিকতার ভিত্তিতে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা জরুরি। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এক ধরনের সামাজিক বন্ধন তৈরি করে, যেখানে সম্পদবান ব্যক্তি ও সংগঠনগুলো একত্রিত হয়ে মানুষের উপকারে আসে। আমরা আশা করি এই শীতেও কেউ যেন অবহেলিত বা কষ্টে না থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আমির অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, সহ-সেক্রেটারি মোঃ সবুজ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সেক্রেটারি মোঃ ইমরান খান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ কামাল হোসেন সর্দার,যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মোঃ শাহজালাল, তরপুরচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর হোসেন বন্ধুকশী প্রমুখ।

শীতার্তদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও জনশক্তিদের হাতে কম্বল তুলেদেন অতিথি বৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন