প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ৬:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানালেন যুবনেতা সাইফুল মীর

মোহাম্মদ মোশারফ হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি সাইফুল ইসলাম মীর।

সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকুর আলম বেপারী, যুগ্ম আহ্বায়ক মোঃ জুলহাস চৌধুরী ও সদস্য সচিব মোস্তফা কামাল সুমনকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন যুবদল নেতা সাইফুল ইসলাম মীর।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন-যুবদলকে গতিশীল করতে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। তারা আগামী দিনে যুবসমাজকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন