প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ৭:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

এস. এম ইকবাল
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা জানানো হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ থানা পুলিশ, পৌরসভা, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এরপর ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও মনোরম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন রিফাত আল আসমাউল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন