প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিজয় দিবসে ফরিদগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

এস. এম ইকবাল
৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র‌্যালিটি বের হয়ে ফরিদগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জিল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, মাসুদ আলম, নজরুল ইসলাম নজু, আব্দুর রহমান, বিএনপি নেতা বিল্লাল হোসেন ভূঁইয়া, মোস্তফা কামাল সবুজ পাটওয়ারী, সাবেক প্যানেল মেয়র জাকির গাজী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন