বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি হয়েছে।
মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজাবেে শেরাটন হোটেলে আলোচনার মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়।
প্রধান শিক্ষক মো: শামছুল আলমের সভাপতিত্বে মোহাম্মদপুর সপ্রাবির প্রধান শিক্ষক আবু ছাদেকের পরিচালনায় সভায় ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা দেয় প্রধান শিক্ষক সমিতি।
কমিটিতে আহ্বায়ক মোঃ হাবিবুল বাশার সাইফুল (পালিশারা সপ্রাবি) ও সদস্য সচিব মোহাম্মদ আহসান হাবীব মজুমদার নোয়াপাড়া সপ্রাবিকে মনোনীত করা হয়েছে।
৭৫ জন প্রধান শিক্ষকের উপস্থিতিতে এ কমিটিতে যুগ্ম আহবায়করা হলেন জামাল হোসেন, বিল্লাল হোসেন, মো: শামছুল আলম, সাইদুল বাসার জুয়েল, ফারুক হোসেন, মিজানুর রহমান, গোলাম রসূল, মো: আবু ছাদেক, রৌশন আক্তার, অলক দত্ত, জান্নাতুল ফেরদৌস,মনজুর হোসেন, কামরুন্নাহার।
সদস্যরা হলেন মো: আহসান উল্যাহ, রোকেয়া আক্তার, মো:জাকির হোসেন জাহিদ, আমেনা বেগম, মো: মঞ্জিল হোসেন,মো: জুলফিকার আলী, ফারজানা আমিন, মোস্তফা কামাল,মো: সেলিম খাঁন, মো : মিজানুর রহমান, বিজয় কৃষ্ণ রায়, বশির আল হেলাল, কাজী শফিকুর রহমান, হেদায়েত উল্যাহ ও জান্নাতুল নাঈম।
আহবায়ক কমিটি শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করবে বলে জানান।

নিজস্ব প্রতিনিধি