প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৬:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে এক ডাকাত সহ ছয় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় আসামি ও একটি ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশ সুপার রবিউল হোসেনের নির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে বিভিন্ন সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। তাঁরা হলেন—তারাপাল্লার আয়েশা বেগম, সুহিলপুরের মো. মোশারফ হোসেন, মাড়কীর মো. সিরাজ (একাধিক এনআই অ্যাক্ট মামলায়), দেশগাঁওয়ের হাবিব উল্লাহ এবং মাতৈনের পারভিন। অভিযানে সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নেতৃত্ব দেন।

এ ছাড়া ডাকাতি প্রস্তুতির মামলার পলাতক আসামি মো. ফয়সাল (৩২)–কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাজীগঞ্জ থানার একটি মামলার আসামি। পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর গভীর রাতে হাজীগঞ্জ–কচুয়া সড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে তাঁর সহযোগীরা গ্রেপ্তার হলেও ফয়সাল পালিয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে আজ হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের একটি এলাকায় গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া সবাইকে আজই যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন