বুধবার(১৭ ডিসেম্বর) সকালে রায়চোঁ কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে ব্র্যাকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সভাপতি পল্লী চিকিৎসক মোঃ জানে আলম হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ব্র্যাকের প্রোগ্রাম অফিসার হেলাল উদ্দিন আহমেদ,হালিমা আক্তার, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক জহির আহমেদ, পল্লী চিকিৎসক উত্তম পোদ্দার, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন হাজী, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদসহ কমিউনিটি ক্লিনিকের সকল কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও সাধারণ সেবাগ্রহণকারীরা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু-চিকুনগুনিয়া ও যক্ষার লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যক্ষার দীর্ঘমেয়াদি কাশি, ওজন কমে যাওয়া, রাতের ঘামসহ লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত সেবাগ্রহণকারীদের মাঝে রোগ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক বার্তা ও পরামর্শ প্রদান করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

মোহাম্মদ মোশারফ হোসেন