প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৭:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শিক্ষানুরাগী ও সমাজসেবক রফিকুল ইসলাম রনি পেলেন মিজাফ বিজয় সম্মাননা

সাইদ হোসেন অপু চৌধুরী

দেশের জনপ্রিয় বিনোদন সাংবাদিকদের সংগঠন মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত মিজাফ বিজয় সম্মাননা ২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের জনপ্রিয় চলচ্চিত্র, টেলিভিশন, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য তারকার উপস্থিতিতে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের স্বনামধন্য গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলস এন্ড মার্কেটিং, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক চাঁদপুরের কৃতি সন্তান রফিকুল ইসলাম রনিকে স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ মিজাফ বিজয় সম্মাননায় ভূষিত করা হয়।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে রফিকুল ইসলাম রনি বলেন, “মিজাফ বিজয় সম্মাননা ২০২৫ প্রাপ্তি আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। এই সম্মাননা শুধু আমার একার নয়—এটি আমার পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং চাঁদপুরবাসীর সম্মিলিত ভালোবাসার স্বীকৃতি।

শিক্ষার প্রসার ও সমাজকল্যাণে সামান্য যে কাজ করার চেষ্টা করেছি, আজ তা জাতীয়ভাবে স্বীকৃতি পেল—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এ সম্মান আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে; ভবিষ্যতে শিক্ষা, মানবিকতা ও সমাজসেবায় আরও নিবেদিতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি। আয়োজক মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

উল্লেখ্য, প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মান জানাতে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ এই সম্মাননা প্রদান করে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন