চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান ১নং রাজারগাওঁ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকুর আলম বেপারী, যুগ্ম আহ্বায়ক মোঃ জুলহাস চৌধুরী ও সদস্য সচিব মোস্তফা কামাল সুমনকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন ইউনিয়ন যুবদল।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন-যুবদলকে গতিশীল করতে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। তারা আগামী দিনে যুবসমাজকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় ১নং রাজারগাওঁ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, মামুন কাজি,যূগ্ন সাধারণ সম্পাদক আল-আমিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নাছির মোল্লা, ইউনিয়ন সেচ্ছাসেব দলের সাবেক সভাপতি আলাউদ্দিন বেপারি, যুবদল নেতা কামরুল, মাসুদ, নেয়ামতউল্লাহ, কবির, জুয়েল, মাহবুব, শাহাদাৎ, নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মোশারফ হোসেন