প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ১০:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতা

মোঃ মাসুদ রানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের ভাবনা ও সৃজনশীলতা তুলে ধরতে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে।
ডিজিটাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রগঠন, নীতি–পরিকল্পনা ও সামাজিক অগ্রগতির বিষয়ে জনগণের সরাসরি মতামত সংযুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই পরীপত্রের বিষয়টি শাহরাস্তি উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আয়োজকদের মতে, বিএনপির প্রণীত দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সৃজনশীল অংশগ্রহণ নিশ্চিত করতেই এ প্রতিযোগিতা। রিলের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের দৃষ্টিতে উন্নয়ন, অধিকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করতে পারবেন।
অংশগ্রহণের নিয়মাবলি
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটির ওপর সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করে Facebook, Instagram, YouTube বা TikTok–এ প্রকাশ করতে পারবেন। রিল প্রকাশের সময় #BangladeshFirst হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ‘Bangladesh Nationalist Party–BNP’ ফেসবুক পেজে ইনবক্সে রিলের লিংক পাঠাতে হবে।
প্রতিযোগিতার থিম
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আইন ও বিচার, ক্রীড়া, ইসলাম ও মূল্যবোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ‘আমি যেমন দেশ চাই’—এসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামাজিক বিষয়গুলো থিম হিসেবে নির্ধারণ করা হয়েছে।
মূল্যায়ন ও পুরস্কার
রিল মূল্যায়নে ৩০ শতাংশ জনমত (পাবলিক চয়েস) এবং ৭০ শতাংশ জুরি বোর্ডের নম্বর বিবেচনা করা হবে। বিষয়বস্তুর উপস্থাপন, সৃজনশীলতা ও সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে বিজয়ী নির্ধারিত হবে। সেরা ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সময়সূচি ও যোগাযোগ
প্রতিযোগিতার জমাদানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫। বিস্তারিত নীতিমালা ও তথ্য জানতে নির্ধারিত কিউআর কোড স্ক্যান করা অথবা আয়োজকদের হটলাইনে যোগাযোগ করা যাবে।
আয়োজকদের প্রত্যাশা, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতাটি তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নাগরিক অংশগ্রহণকে উৎসাহিত করে একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন