প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৯:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়া বরিগাঁও একতা সংঘ পাঠাগারের উদ্যোগে রচনা প্রতিযোগিতা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

‘‘কলম ধরো, জ্ঞান গড়ো, বরইগাঁওকে উন্নত কর” এই স্লোগানে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের বরিগাঁও একতা সংঘ ও পাঠাগারের উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাঠাগারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মেদ।
‎

এসময় তিনি বলেন, ইসলামিক সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিশু-কিশোরদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।
‎

তিনি আরো বলেন, বরিগাঁও একতা সংঘ ও পাঠাগারে এলাকার কিশোর কিশোরীরা নিয়মিত লেখাপড়ার মাধ্যমে তাদের ভবিষ্যত উজ্জ্বল হয়ে উঠবে। আজকে বিশেষ করে শিক্ষার্থীদের আদব কায়দা, বাবা মা, শিক্ষকদের সাথে ভালো আচরণ, নামাজ রোজা ও ধর্মীয় শিক্ষা, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এই পুরস্কার মাধ্যমে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে।

বরিগাঁও একতা সংঘ ও পাঠাগারের সভাপতি কাজী আনোয়ার উল্লাহর সভাপতিত্বে ও পাঠাগারের লাইব্রেরিয়ান কাজী হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আবুল বাশার ও মোহাম্মদ শাজাহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পাঠাগারের সহ-সভাপতি শরিফ উল্লাহ, সাধারণ সম্পাদক অলি উল্লাহ মীর, সাংগঠনিক সম্পাদক ও তরুণ উদ্যোক্তা নেছার আহমেদ, কোষাধক্ষ্য শফিউল্লাহ প্রমুখ।

পাঠাগারের বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সৈয়দ ফেরদৌস আহম্মেদ বরিগাঁও একতা সংঘ ও পাঠাগারের সভাপতি কাজী আনোয়ার উল্লাহ ও তরুণ উদ্যোক্তা নেছার আহমেদের মুরগির খামার পরিদর্শন করেন এবং তরুণ উদ্যোক্তাকে ব্যবসা-বাণিজ্য আরো বৃদ্ধি করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন