প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ । ৯:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি কামনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মমিনুল হকের

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার বিজয়পুর, নাহারা, বেরনাইয়া ও খিলা বাজার এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং স্থানীয় গ্রামবাসীর যৌথ আয়োজনে পৃথকভাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতে প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা পরিহার করা সকলের দায়িত্ব। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোজাহের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (সাবেক এমপি এম এ মতিনের একমাত্র পুত্র) খালেদ আহমেদ মিঠু,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি, উপজেলা যুবদলের  সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, সদস্য সচিব আলী আজগর মোল্লা, যুগ্ম সম্পাদক আদনান নোমান, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন দুলাল, রায়শ্রী দক্ষিণ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, সহ-সভাপতি হেমায়েতুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, যুবদলের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, সাধারণ সম্পাদক আঃ আউয়াল, সাংগঠনিক সম্পাদক সুজন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, সাধারণ সম্পাদক রাসেল, ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, চারটি দোয়া মাহফিলে উপস্থিত পুরুষ ও নারীরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
সভাপতি তার বক্তব্যে প্রবাসে থেকেও দলের প্রতি তার অঙ্গীকারের কথা উল্লেখ করেন এবং বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন