প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ । ৯:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ফসলি জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ড্রেজার মেশিন ও ভেকু (এস্কাভেটর) ব্যবহার করে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২১ ডিসেম্বর ২০২৫) উপজেলার রায়শ্রী উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন এবং ভেকু দিয়ে কৃষি ফসলি জমির টপ সয়েল কাটার সত্যতা পাওয়া যায়।
এ সময় অবৈধ কার্যক্রম বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি উত্তোলন ও ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই কৃষিজমি নষ্ট করে মাটি বিক্রি বা অন্যত্র সরবরাহ করতে দেওয়া হবে না।প্রশাসন আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন