প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ । ৪:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভোট যত কাছে আসবে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও আরো উন্নতি ঘটবে : সিইসি

নিজস্ব প্রতিনিধি

ভোট যত কাছে আসবে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও আরো উন্নতি ঘটবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘ভোট যত কাছে আসবে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও আরো উন্নতি ঘটবে। সব ভয় কেটে যাবে এবং সবাই খুশি মনে এই ভোটে অংশগ্রহণ করবেন।’

আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা জানান।

দেশে প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হাইব্রিড পোস্টাল ভোট ব্যবস্থাটি ভবিষ্যতে বিশ্বের সবার জন্য একটি আদর্শ হয়ে থাকবে বলে আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা ভোট দিতে চান, তাদের জন্য ভোটের ব্যবস্থা করেছি। গত ৫৪ বছরে যে জিনিসটা হয়নি, আমরা সেই উদ্যোগটাই নিয়েছি। কেননা আমাদের প্রধান উপদেষ্টা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন, আর আমরাও সেই একই প্রতিশ্রুতিকে ধারণ করি।’

যত দিন যাবে, এটা আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের সিস্টেমটার আরো ডেভেলপ করবে এবং আগামীতে যখন নির্বাচন হবে, এটা তখন আরো উন্নততর হবে।

এর আওতা আরো বৃদ্ধি পাবে।’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সময়ের সঙ্গে সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে গতকাল আমরা যে বৈঠক করেছি, সেখান থেকে এসে জাতিকে আমরা জানিয়েছি যে সুন্দরভাবে একটি ভোটের আয়োজন করতে আমরা সবাই মিলে কাজ করব এবং ইনশাআল্লাহ সেটাই হবে।’

এ এম এম নাসির উদ্দিন আরো বলেন, ‘ভোট যত কাছে আসবে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও আরো উন্নতি ঘটবে। সব ভয় কেটে যাবে এবং সবাই খুশি মনে এই ভোটে অংশগ্রহণ করবেন।

তিনি আরো বলেন, ‘দেশে ভোট একটা উৎসবের মতো করে অনুষ্ঠিত হবে। বর্তমানে ইসির প্রতি মানুষের আস্থা তো আছেই, ভবিষ্যতে তা আরো বাড়বে। কারণ সবাই দেশের ভালো চায়, একটা সুষ্ঠু নির্বাচন চায়।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন