প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ । ৭:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থী মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

এস. এম ইকবাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মাহমুদের কাছ থেকে মোতাহার হোসেন পাটওয়ারীর পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, বিএনপি নেতা শাহজাহান গাজী, যুবদল নেতা নকিব আহমেদ, কামরুল ইসলাম রাড়ি, মোস্তফা কামাল, আরিফ তরফদার এবং ছাত্রদল নেতা তানজিল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থানে রাখতে মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে তারা আশাবাদী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন