প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ । ৭:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির সংঘর্ষে আহত ৪

অনলাইন ডেস্ক

শরীয়তপুরে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ ও আহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন