প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ৭:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানির গিজার বিস্ফোরণে আহত-২

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে গিজার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর শাশিয়ালী এলাকায় এমরান ঢালির বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগে চালু থাকা ওয়াটার হিটার অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হয়। এতে টয়লেটের একটি অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আহত এমরান ঢালিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বড় ধরনের প্রাণহানি না হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন