প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ । ৩:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে অবসরপ্রাপ্ত ৮ শিক্ষককে নাগরিক সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানসহ ৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে অবসরজনিত বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে এলাকাবাসী।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে দেশখাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনাড়ম্বর কিন্তু হৃদয়ছোঁয়া আয়োজনের মধ্য দিয়ে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. মুরতেজা কামালের সভাপতিত্বে ও শিক্ষক আবদুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশখাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক শাহ মিরান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রেজোয়ানুল হাছান টিটু, মহাসচিব আমিনুল ইসলাম মীর হোসেন, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বেলচোঁ হাই স্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলম, পালিশারা হাই স্কুলের প্রধান শিক্ষক রতন চন্দ্র রায়, হাজীগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক আহসান হাবিব, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার এবং সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীর পাটোয়ারী। আয়োজক কমিটির আহ্বায়ক শাহ জালাল খানসহ এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আবুল কালাম আজাদ, মাও. আবদুর আজিজ, আবুল বাসার লিটন, সাবেক ছাত্র সামছুস সালেকিন, মো. সাকিল আহমেদ ও মাও. আবদুল আমিন।

অনুভূতি প্রকাশ করেন বিদায়ী শিক্ষক ফরিদা ইয়াসমিন ও মো. নিয়ামত উল্যাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

যাদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন, মো. হাবিবুর রহমান, সহতেব চৌধুরী, আবদুল খালেক, ফরিদা ইয়াসমিন, মো. নিয়ামত উল্যাহ, মনির হোসেন, মোস্তফা কামাল ও মাও. মফিজুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষকরা সমাজ গঠনের কারিগর। তাদের অবদান কোনো দিন ভুলে যাওয়ার নয়। অবসর গ্রহণ করলেও শিক্ষা ও সমাজ উন্নয়নে তাদের ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন