প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৮:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া ও মুড়ির মোয়া তৈরির অপরাধে জরিমানা

মাসুদ হোসেন
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের নতুন বাজার ও গুনরাজদী এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের নতুন বাজার ও গুনরাজদী এলাকায় অভিযান পরিচালনা করে বাথরুমের ময়লার টাংকির পাশে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া ও মুড়ির মোয়া উৎপাদন করার অপরাধে উক্ত কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
চাঁদপুর জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠান মালিক এ ধরনের অনিয়ম পূনরায় করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।
এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করে দেয়া হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন