প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মতলব উত্তরে কোভিড-১৯ প্রতিরোধী গণটিকা কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ২৬ ফেব্রুয়ারি একটি ‘মেগা ক্যাম্পেইন’ হাতে নিয়েছে সরকার। এদিন ১ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর নিবন্ধন বা জন্ম নিবন্ধন সনদ-এনআইডি ছাড়াই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিতে পারবে মানুষ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধী গণটিকা কার্যক্রম এর উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে মতলব উত্তর উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুভ উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

নুরুল আমিন রুহুল বলেন, গণটিকা কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে ও দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার বাড়ৈই এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল’সহ নেতৃবৃন্দ।

নুরুল আমিন রুহুল বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ২৬ ফেব্রুয়ারি একটি ‘মেগা ক্যাম্পেইন’ হাতে নিয়েছে সরকার। এদিন ১ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

তিনি বলেন, এ সময় টিকার প্রথম ডোজ নিতে কোনো ধরনের নিবন্ধন বা জম্ম সনদ, এমনকি জাতীয় পরিচয়পত্রেরও প্রয়োজন হবে না। টিকাদান কার্যক্রমকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন