সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয়ে সোহেল রুশদীকে সংগঠনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি সংগঠনের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ আরজু ও সদস্য জাহিদুল ইসলাম সায়েম প্রমূখ।

মাসুদ হোসেন