প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৭:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে জুনিয়র বৃত্তি পরিক্ষায় অর্ধশত অনুপস্থিত

নিজস্ব প্রতিনিধি
সারা দেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ও অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার শুরু হওয়া এ পরিক্ষায় প্রথম দিন বাংলা পরিক্ষায় ৫০ জন অনুপস্থিত ছিল। সোমবার দ্বিতীয় দিনে ইংরেজি বিষয় পরিক্ষায়ও ৫০ জন অনুপস্থিত ছিল। হাজীগঞ্জ উপজেলার ৩৩ টি বিদ্যালয়ের মোট ৯০১ জন পরিক্ষায় অংশ গ্রহন করার কথা থাকলেও পরিক্ষা দিচ্ছে ৮৫১ জন। তার মধ্যে ছাত্র ৩২০ ও ছাত্রী ৫৩১ জন।
হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এখানে ১৯ টি কক্ষে শান্তি পূর্ন পরিবেশে এ পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় দিনে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করছে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রধান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এ সময় হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরী ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : দেলোয়ার হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শীতের মাঝে এ পরিক্ষায় অংশগ্রহনকারীরা যুবথুবো অবস্থায় পরিক্ষায় অংশ নিয়েছে।
তবে শান্তি পূর্ন পরিবেশে এ পরিক্ষা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন