প্রকাশের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ । ৮:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর ইউনিয়নের কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সহ সভাপতি মোশাররফ কারী, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন প্রমূখ।
এসময় নেতাকর্মীরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জানাজার অর্থ হচ্ছে দোয়া। আমরা সকলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন ভরে দোয়া করবো। আল্লাহ তায়ালা যেন ওনাকে জান্নাতবাসী করেন।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজিবুর রহমান মাষ্টার, দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল দেওয়ান, বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, সদস্য আবুল বাশার বাছির, ওয়ার্ড বিএনপি নেতা কামাল হাওলাদার, আরিফ কাজী, মাহাবুব বেপারী, কবির মোল্লা, আবুল কালাম পাটওয়ারী, রফিকুল ইসলাম রফু হজি, জাহাঙ্গীর আলম খান, আব্দুল আজিজ, মহসিন তপদার, জাহাঙ্গীর হাজী, আব্দুস ছাত্তার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান, উপজেলা যুবদল নেতা রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জহির বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, ওয়াসিম হাজী, অলিউল্লাহ গাজী, কাসিম গাজী, শাহ মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, দপ্তর সম্পাদক মানিক পাটওয়ারী, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, যুবদল নেতা জাফর গাজী।
এছাড়াও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মোল্লা, সদস্য সচিব শাকিল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, রাশেদ নিজাম রাজু, ইব্রাহিম খান মুন্না, জুলহাস পাটওয়ারী, সদস্য পারভেজ হাজী, সুজন কাজী, আনাস গাজী, মাহাফুজ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সম্পাদক রায়হান খান, রিংকু কাজী, হাবিব সর্দার, সোহাগ গাজী, সাজ্জাদ খান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
শাহমাহমুদপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণ।
গায়েবানা জানাজায় ইমামতি করেন কুমারডুগী খান বাড়ি জামে মসজিদের ইমাম মোঃ ইসমাইল হোসেন। জানাজার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এদিকে, এদিন বিকেল ৩টায় বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাযায় লাখো মানুষের ঢল নামে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন