প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ১২:৪৮ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বেড়েছে শীতের প্রকোপ, ফুটপাতে জমজমাট বেচা-বিক্রি

অনলাইন ডেস্ক

চাঁদপুরে গত তিনদিন ধরে হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়েছে। ভোর ও সন্ধ্যায় কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেমে এসেছে শীতের আমেজ। এর প্রভাব পড়েছে কেনাকাটায়ও। শীতের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা, আর এতে করে জমজমাট হয়ে উঠেছে শহরের ফুটপাতগুলো।

চাঁদপুর শহরের চৌধুরীঘাট, শহীদ মিনার প্রাঙ্গণ, আসান আলী মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ফুটপাতে চলছে শীতের পোশাকের রমরমা বেচাকেনা। সোয়েটার, জ্যাকেট, হুডি, শাল ও শিশুদের শীতের পোশাকে ভরে উঠেছে ফুটপাতের দোকানগুলো।

ফুটপাতে কেনাকাটা করতে আসা ক্রেতা নাজমুল হোসেন বলেন, ফুটপাতে পোশাকের মান বেশ ভালো, আবার দামও তুলনামূলক কম। তাই শীতের পোশাক কিনতে এখানে আসি। স্বল্প আয়ে পরিবারের সবার জন্য শীতের পোশাক কিনতে ফুটপাতই ভরসা।

অন্যদিকে ফুটপাতের বিক্রেতারাও সন্তোষ প্রকাশ করেছেন। শীতের পোশাক বিক্রেতা আলাউদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে শীত বাড়ার কারণে বিক্রি অনেক বেড়েছে। দিনে যা বিক্রি হতো, এখন সন্ধ্যার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। শীতের তীব্রতা আরও বাড়লে আগামী দিনগুলোতে ফুটপাতে কেনাকাটার চাপ আরও বাড়বে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন