প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৭:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আবু নছর আশরাফির পিতার ইন্তেকাল, চাঁদপুর জেলা জামায়াতের শোক

প্রেস বিজ্ঞপ্তি

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফির বাবা ধামতী ইসলামীয়া কামিল মাদরাসার সাবেক শাইখুল হাদিস মাওলানা ফজলুল করীম (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাত ১ টায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

শোক বার্তায় নেতারা বলেন, মরহুম একজন দ্বীনদার ব্যক্তি ছিলেন। হাজারো ছাত্রদের ওস্তাদ ছিলেন। তার জীবদ্দশায় দ্বীন প্রতিষ্ঠার এক অকুতোভয় সৈনিক হিসেবে কাজ করেছেন। আমরা আশা করছি তার যোগ্য সন্তান মুহাদ্দিস আবু নছর আশরাফির মাধ্যমে দীন প্রতিষ্ঠার কার্যক্রম কচুয়ার ময়দানে আরো জোরদার হবে।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়েসহ বহুআত্মীয়-স্বজনরেখেগেছে। মহান রব মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন