প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৭:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে উত্তর গুনরাজদী শিশু-কিশোর ইসলামিক স্কুলের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার উত্তর গুনরাজদী গ্রামে শিশু – কিশোর ইসলামিক স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ জানুয়ারি (শুক্রবার ) সকালে স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চঃ) শেখ মহিউদ্দিন রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান সহকারী মোঃ ইউসুফ মিয়া, পরিবার-পরিকল্পনা অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর, এলাকার বিশিষ্ট ব্যক্তি ওয়াব গাজী, শফিউল্লাহ গাজী, উওর গুনরাজদী নূরানী জামে মসজিদের উপদেষ্টা মোঃ সোলেমান তালুকদার, ইলেকট্রিক্যাল ও মোটর ড্রাইভিং প্রশিক্ষক আব্দুল লতিফ খান, স্কুলের উপদেষ্টা সৈয়দ খান, স্কুলের সহকারী শিক্ষক সুমাইয়া আক্তার প্রমুখ।
পরে স্কুলে নতুন ছাত্র ভর্তি ও উদ্বোধনী কার্যক্রম উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন