প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৭:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জুমার খুতবা দেয়ার প্রস্তুতিকালে ইমামের মৃত্যু

অনলাইন ডেস্ক

চাঁদপুরের কচুয়ায় জুমা’র নামাজের খুতবা পড়ার প্রস্তুতিকালে হাফেজ মোঃ আব্দুল মবিন মোল্লা (৬৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার উপজেলার মাঝিগাছা পূর্বপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে ইমামের মৃত্যুর এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে মসজিদের মুসল্লি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে ওই ইমামের মরদেহ উপজেলার যুগিচাপর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।

মরহুমের ছেলে জিসান আহমেদ জানান, তার বাবা জুমা’র নামাজ পড়ানোর জন্য প্রস্তুতিকালে হঠাৎ দুপুর ১টা ১০মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে মারা যান। তিনি হরিপুর ও মাঝিগাছা গ্রামে দীর্ঘ ৩৫ বছর যাবত ইমামতি কাজে দায়িত্ব পালন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন