প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৯:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) পৌরসভার কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি দেশের রাজনীতিতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের রাজনীতিকদের পথ দেখাবে।
বিশেষ অতিথির বক্তব্যে শাহরাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক সাহসী কণ্ঠস্বর। তাঁর রাজনৈতিক জীবন আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন বলেন, এই নেত্রীর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও সংগঠিত ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদার। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশ,সাধারন সম্পাদক আজগর হোসেন মিয়াজি,যুবদলের নেতা আবুল কাশেম আকাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন