প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৮:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে : প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

সাইদ হোসেন অপু চৌধুরী

মানসম্মত শিক্ষা কার্যক্রমকে আরও সুন্দর, সাবলীল ও আধুনিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে চাঁদপুর গ্রামার একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, “একটি জাতির মেরুদণ্ড হলো সুশিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুর গ্রামার একাডেমি আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। এই একাডেমি শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় তিনি একাডেমির শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও সন্তানের শিক্ষা ও চরিত্র গঠনে সচেতন ভূমিকা রাখতে হবে।”

চাঁদপুর গ্রামার একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি তাসলিমা আক্তারের সভাপতিত্বে ও সাহারিয়ার হোসাইন তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আসাদুজ্জামান টুটুল, হাজী আব্দুর রহমান, বশির আহমেদ লিটন।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর গ্রামার একাডেমির পরিচালক মাহমুদুল হাসান রাজীব, প্রধান শিক্ষিকা প্রিয়াংকা সাহা, সহকারী শিক্ষক, নূরুন্নাহার, চন্দ্রিকা পাল, জয়শ্রী ঘোষ।

উদ্বোধন অনুষ্ঠানে একাডেমির পরিচালক, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন