প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ১০:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে : ডিসি নাজমুল ইসলাম

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন (নতুন)–এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার তার বক্তব্যের শুরুতে স্বাধীনতা সংগ্রাম ও ২৪-এর গণঅভ্যুত্থানে জুলাই যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের পাশে থেকেই কাজ করে যেতে বদ্ধপরিকর। বক্তাদের বক্তব্যের আলোকে তিনি শাহরাস্তি উপজেলার আউলিয়া খ্যাত পবিত্র উর্বর ভূমির সুশাসন নিশ্চিত করতে  স্বাস্থ্য, শিক্ষা, নারী জাগরণ, সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সময়োপযোগী দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পারিবারিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। নাগরিক সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আসন্ন নির্বাচনে শাহরাস্তির সুনাম ও শান্তিপূর্ণ পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে—সে জন্য সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা নেবে। কেউ বাধা সৃষ্টি করলে কঠোর হাতে তা দমন করা হবে। সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে তিনি উপজেলা প্রশাসনসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ও সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি।তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করতেই এ মতবিনিময় সভার আয়োজন।তিনি বলেন, সকলের গঠনমূলক মতামত বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, উন্নত ও বাসযোগ্য শাহরাস্তি গড়ে তোলাই উপজেলা প্রশাসনের লক্ষ্য।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান,শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামাল,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, কুরফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির,উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির,দৈনিক আমার দেশ-এর শাহরাস্তি প্রতিনিধি মঈনুল ইসলাম কাজল, দৈনিক মানবজমিন-এর শাহরাস্তি প্রতিনিধি মোঃ মাসুদ রানা,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সদস্য সচিব মাহবুব হাসান নয়ন, মসজিদের ইমাম কামাল হোসেন আব্বাসী,নিজমেহের সপ্রাবির শিক্ষিকা লাভলী আক্তার,পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার,২৪-এর জুলাই আন্দোলনের যোদ্ধা ও ছাত্রশিবির নেতা আক্তার হোসেন সিহাব, ছাত্রদল নেতা সাহাদাত হোসেন,রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির হোসেন,ইনসানিয়াত নেতা মাহবুব আলম,ইসলামী আন্দোলনের আব্দুল সালাম,এলডিপি নেতা কবির মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে নিয়মিত আয়োজনের দাবি জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন