প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ১০:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অবৈধভাবে পণ্য ও যানবাহন রাখার বিষয়ে প্রশাসনের কড়া নির্দেশনা

মোঃ মাসুদ রানা

শাহরাস্তি উপজেলায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে ব্যবসা পরিচালনা ও যানবাহন রাখার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার ১১ টায় শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার এ নির্দেশনা প্রদান করেন। ওই হিসেবে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন আদেশ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেন। ওই হিসেবে

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল ব্যবসায়ী ও সর্বসাধারণের অবগতির জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে কোনো ব্যবসায়ী যেন নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্ধারিত জায়গা বা দোকানঘরের সীমানা অতিক্রম করে বিক্রির উদ্দেশ্যে মালামাল, বিকৃত সামগ্রী কিংবা সাইনবোর্ড না রাখেন। একই সঙ্গে ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত গাড়ি এবং বিভিন্ন স্থাপনা রাস্তার পাশে রেখে পথচারী ও সাধারণ জনগণের চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসন আরও জানায়, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী উপজেলা প্রশাসন ও শাহরাস্তি থানা কর্তৃক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন জানান, জনস্বার্থে সড়ক ও জনপথ দখলমুক্ত রাখা এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন