প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ১০:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এনসিপি থেকে ৫ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১২ দলীয় জোটে অংশ নেওয়ায় এনসিপি, ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা পাঁচজন নেতা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তারা।

পদত্যাগকারীরা হলেন, জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আব্দুর রহিম, সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক।

সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে।

ব্যক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান তারা।
পদত্যাগ করা ওমর ফারুক শুভ বলেন, ‘এনসিপি তিন দলীয় জোটের সঙ্গে যখন জোট করেছে তখন আমরা পক্ষে ছিলাম। তখন সেটি রাষ্ট্র সংস্কার জোট ছিল। এখন যে জোট করেছে আমরা সেটির বিপক্ষে।

এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল ৩০০ আসনে প্রার্থী দেবে। কিন্তু সেটি তারা না করে নির্বাচনের জন্য একটি জোটে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছি।’
ফেনী জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক কালের কণ্ঠকে জানান, পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি, তবে এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।

পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন