প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৪:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্ট্যান্ড থাকা সত্ত্বেও মেইন সড়কে যানজট: হকার ও অনিয়ন্ত্রিত যানবাহনে নাকাল হাজীগঞ্জ বাজার

মেহেদি হাসান রিমেল

হাজীগঞ্জ বাজারে বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড ও অটো স্ট্যান্ড নির্ধারিত থাকলেও তা মানা হচ্ছে না। দিনের পর দিন মেইন সড়কের ওপরেই বাস, সিএনজি ও অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী ওঠানামা ও যাত্রী খোঁজার কারণে মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে বোগদাদ ও আইদি বাসসহ বিভিন্ন যাত্রীবাহী বাস নির্ধারিত স্ট্যান্ড উপেক্ষা করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। একইভাবে সিএনজি ও অটোগুলো রাস্তার দু’পাশে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকায় সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।

এছাড়া হাজীগঞ্জ বাজারে হকাররা রাস্তার মধ্যখানের জায়গা দখল করে রমরমা ব্যবসা পরিচালনা করছে। মেইন সড়কের একটি বড় অংশ দখল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে, যা সাধারণ মানুষের চলাচলকে চরম দুর্ভোগে পরিণত করেছে।

দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যার স্থায়ী সমাধানে সড়ক দখলমুক্ত করা, নির্ধারিত স্ট্যান্ড ব্যবহারে বাধ্য করা এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন হাজীগঞ্জের সচেতন নাগরিকরা। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন